পোশাকের দোকানের সফটওয়্যার
সাইজ আর রং
প্রতিটা সাইজ-রঙের নিজের স্টক, নিজের দাম আর নিজের বারকোড। কোন সাইজ শেষ হয়ে গেছে আর কোনটা পড়ে আছে, আলাদা করে দেখা যায়।
- ভ্যারিয়েন্ট ধরে স্টক ও দাম
- প্রতিটার নিজের বারকোড, না দিলে মূল পণ্যেরটা
- লেবেল প্রিন্ট — নাম, সাইজ আর দাম সহ
সিজনের অফার
ঈদ বা সিজন শেষের ছাড় তারিখ বেঁধে চালু করা যায় — পুরো দোকানে বা বাছাই পণ্যে। আগের রাতেই কাটা দামের স্টিকার ছেপে রাখা যায়; অফার শুরু হলে কাউন্টারেও দাম নিজে থেকেই বদলায়।
ফেরত ও বদল
পোশাকে বদল সাধারণ ঘটনা। ফেরত নিলে স্টক নিজে থেকেই ফিরে আসে, আর টাকা ফেরত না দিয়ে অন্য পণ্য দিলে সেটাও হিসাবে ঠিকমতো বসে।
প্রশ্ন
- এক পণ্যের বিশটা ভ্যারিয়েন্ট হলে?
- সমস্যা নেই। একবার বানিয়ে নিলে কাউন্টারে বেছে নেওয়াই যথেষ্ট।
- ভ্যারিয়েন্টে দাম না দিলে?
- মূল পণ্যের দামই ধরা হয়, তাই একই দামের সব সাইজে আলাদা করে দাম বসাতে হয় না।