← হোমে ফিরুন

বারকোড ও লেবেল

বারকোড থাকলে কাউন্টারের কাজ কয়েক গুণ দ্রুত হয়। যে পণ্যের গায়ে বারকোড নেই, গণক সেটার জন্য নিজেই একটা বানিয়ে দেয় — আর সেই লেবেল আপনার প্রিন্টারের মাপে ছাপা যায়।

নিজের বারকোড

একই বারকোড দুই পণ্যে বসতে পারে না — গণক সেটা আটকে দেয়। ভ্যারিয়েন্ট থাকলে প্রতিটার নিজের বারকোড, আর না দিলে সেটা মূল পণ্যেরটাই ব্যবহার করে।

অফারের স্টিকার

ক্যাম্পেইন চালু থাকলে লেবেলে আগের দাম কেটে নতুন দাম বসে, সাথে অফারের নাম আর তারিখ। আগের রাতেই পুরো দোকান স্টিকার করে রাখা যায় — অফার শুরু হলে কাউন্টারে দামটাও নিজে থেকেই বদলে যায়।

সিরিয়াল ধরে খোঁজা

মোবাইল, ল্যাপটপ বা যেকোনো দামি পণ্যের সিরিয়াল বা IMEI ধরে রাখলে — কোন ইউনিট কবে কার কাছে বিক্রি হয়েছে, ওয়ারেন্টি আছে কিনা, সব এক খোঁজেই বেরোয়।

প্রশ্ন

কোন প্রিন্টারে চলে?
সাধারণ লেবেল প্রিন্টার আর A4 — দুটোতেই। এক পাতায় কয়টা লেবেল বসবে সেটা আপনি ঠিক করেন।
বারকোড স্ক্যানার লাগবেই?
না। স্ক্যানার থাকলে দ্রুত হয়, না থাকলে নাম লিখে খুঁজেও বিল করা যায়।
ডেমো বুক করুন

আরও দেখুন

কোটেশন ও চালান ওয়ারেন্টি ও সার্ভিসিং কর্মচারী ও শাখা রিপোর্ট ও হিসাব অফার ও লয়্যালটি