ওয়ারেন্টি ও সার্ভিসিং
ওয়ারেন্টি
সিরিয়াল, ফোন নম্বর বা বিলের নম্বর — যেকোনোটা দিয়ে খুঁজলে বিক্রির তারিখ আর ওয়ারেন্টির মেয়াদ বেরিয়ে আসে। পুরনো বিক্রি CSV দিয়ে আনা থাকলে সেগুলোও খোঁজা যায়।
- পণ্য ধরে ওয়ারেন্টির মেয়াদ
- ক্লেম খোলা, রিপ্লেসমেন্ট বা রিপেয়ার
- সাপ্লায়ারের কাছে ফেরত (RMA) — কোনটা কার কাছে গেছে, লেখা থাকে
সার্ভিসিং
জব খোলা থেকে ডেলিভারি পর্যন্ত প্রতিটা ধাপ। কী সমস্যা, কে দেখছে, কোন পার্টস লেগেছে, খরচ কত — আর ডেলিভারির সময় সেটা সরাসরি বিলে যায়।
- পার্টস লাগলে স্টক থেকেই কমে
- সার্ভিস চার্জ আর পার্টসের দাম আলাদা করে দেখা
- বাইরে পাঠানো কাজ আলাদা করে হিসাব
প্রশ্ন
- ওয়ারেন্টি থাকলে সিরিয়াল রাখা বাধ্যতামূলক?
- না, দুটো আলাদা জিনিস। সিরিয়াল রাখলে ইউনিট ধরে খোঁজা যায়, না রাখলেও বিল ধরে ওয়ারেন্টি বের হয়।
- রিপ্লেসমেন্ট দিলে স্টকের কী হয়?
- যে ইউনিট দিলেন সেটা স্টক থেকে কমে, ফেরত আসা ইউনিট আলাদা করে ধরা থাকে।