← হোমে ফিরুন

ডাটা ও নিরাপত্তা

দোকানের হিসাব আপনার সম্পদ। গণক সেটা আগে আপনার ফোনে বা কম্পিউটারে লেখে, তারপর সার্ভারে পাঠায় — তাই লাইন না থাকলেও কাজ থামে না, আর ডিভাইস হারালেও হিসাব হারায় না।

কোথায় থাকে

তথ্য থাকে দুই জায়গায় — আপনার ডিভাইসে আর সার্ভারে। নেট ফিরলে দুটো নিজে থেকেই মিলে যায়। নতুন ফোনে লগ ইন করলে পুরো দোকান ফিরে আসে।

কে কী দেখবে

প্রতিটা স্টাফের নিজের পিন, আর মালিকের কাজ মালিকের পিনেই। অনেকক্ষণ বসে থাকলে অ্যাপ নিজে থেকেই লক হয়ে যায়।

তথ্য আনা-নেওয়া

অন্য সফটওয়্যার থেকে আসছেন? পণ্য, কাস্টমার আর সাপ্লায়ার CSV দিয়ে আনা যায়। আর নিজের তথ্য যেকোনো সময় স্প্রেডশিট হিসেবে বের করে নেওয়া যায় — আটকে রাখা হয় না।

প্রশ্ন

ইন্টারনেট ছাড়া কতদিন চলবে?
যতদিন দরকার। সব লেখা ডিভাইসে থাকে; নেট পেলে নিজে থেকেই সার্ভারে যায়।
তথ্য কি আপনারা দেখেন?
না। কী রাখা হয় আর কেন, সেটা প্রাইভেসি পলিসিতে পরিষ্কার করে লেখা আছে।
ডেমো বুক করুন

আরও দেখুন

ইন্টারনেট ছাড়াই চলে দোকানের হিসাব রাখার সফটওয়্যার ইনভেন্টরি ও স্টক ম্যানেজমেন্ট বাকির খাতা POS ও বিলিং সফটওয়্যার