← হোমে ফিরুন

ইনভেন্টরি ও স্টক ম্যানেজমেন্ট

স্টক আলাদা করে লেখার জিনিস নয় — বিক্রি আর ক্রয় থেকেই হিসাবটা তৈরি হওয়া উচিত। গণকে ক্রয় তুললে স্টক বাড়ে, বিল হলে কমে, রিটার্ন হলে ফেরত যায়।

পণ্য যেভাবে রাখা যায়

এক পণ্যের অনেক রকম থাকতে পারে — সাইজ, রং, মডেল। প্রতিটির নিজের দাম, নিজের বারকোড আর নিজের স্টক।

স্টক কমার আগেই খবর

প্রতিটা পণ্যের জন্য একটা সীমা ঠিক করে দিলে, তার নিচে নামলে গণক নিজে থেকেই জানায়। মাল শেষ হওয়ার পরে নয়, তার আগে।

গত মাসের স্টক কত ছিল?

গণক প্রতিটা স্টক বদলের একটা খাতা রাখে — কবে, কত, কেন, কোন বিলের কারণে। তাই যেকোনো দিনের স্টক বের করা যায়, আর মিল না হলে কোথায় গরমিল সেটাও দেখা যায়।

প্রশ্ন

বারকোড না থাকলে?
গণক নিজেই বারকোড বানিয়ে দিতে পারে, আর সেই লেবেল যেকোনো মাপে প্রিন্ট করা যায়।
পুরনো স্টক আনা যাবে?
CSV ফাইল থেকে পণ্য, কাস্টমার আর সাপ্লায়ার ইমপোর্ট করা যায়।
ডেমো বুক করুন

আরও দেখুন

বাকির খাতা POS ও বিলিং সফটওয়্যার সুপার শপের সফটওয়্যার হার্ডওয়্যার দোকানের সফটওয়্যার মুদি দোকানের সফটওয়্যার