← হোমে ফিরুন

বাকির খাতা

বাকি দোকানের সবচেয়ে বড় ঝুঁকি আর সবচেয়ে অগোছালো খাতা। গণকে বাকি আলাদা কোনো তালিকা নয় — বিল থেকেই তৈরি হয়, আর টাকা এলে বিলের সাথেই মেলে।

কাস্টমারের বাকি

বিল করার সময় পুরো টাকা না পেলে বাকিটা নিজে থেকেই কাস্টমারের নামে ওঠে। পরে যত বার খুশি অল্প অল্প করে আদায় করা যায়, আর কোন বিলের বিপরীতে কত গেল সেটা লেখা থাকে।

সাপ্লায়ারের দেনা

আপনি কার কাছে কত পাবেন আর কাকে কত দেবেন — দুটোই একই জায়গায়। বিলের তারিখের আগে মনে করিয়ে দেয়, তাই পেমেন্ট বাদ পড়ে না।

পাওনাদার ও দেনাদার

দোকানের বাইরের ধার-দেনাও রাখা যায় — কার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, কাকে ধার দেওয়া হয়েছে, কত শোধ হয়েছে। প্রতিটার নিজের খতিয়ান, আর দিনের হিসাবেও ঠিকমতো বসে।

প্রশ্ন

ফোন বদলালে বাকির হিসাব থাকবে?
থাকবে। নেট পেলেই সব সার্ভারে যায়, নতুন ডিভাইসে লগ ইন করলেই ফিরে আসে।
স্টাফ বাকি মাফ করে দিতে পারবে?
কে কী করতে পারবে সেটা আপনি ঠিক করে দেন; মালিকের কাজ মালিকের পিনেই থাকে।
ডেমো বুক করুন

আরও দেখুন

POS ও বিলিং সফটওয়্যার সুপার শপের সফটওয়্যার হার্ডওয়্যার দোকানের সফটওয়্যার মুদি দোকানের সফটওয়্যার ফার্মেসির সফটওয়্যার