মুদি দোকানের সফটওয়্যার
কাউন্টারে দ্রুত
বারকোড স্ক্যান করলেই পণ্য বসে যায়; যেগুলোর বারকোড নেই সেগুলোর জন্য গণক নিজেই বারকোড বানিয়ে লেবেল ছাপতে দেয়। খোলা দামের পণ্য — চাল, ডাল, তেল — দাম বসিয়ে দিলেই হয়।
পাড়ার বাকি
মুদি দোকানের বাকি মানে খাতার পাতা আর মুখস্থ। গণকে বাকি বিল থেকেই তৈরি হয়, অল্প অল্প করে আদায় করা যায়, আর কার বাকি কতদিনের পুরনো সেটা তালিকা দেখেই বোঝা যায়।
মেয়াদ আর স্টক
দুধ, পাউরুটি বা প্যাকেটজাত খাবারের মেয়াদ ব্যাচ ধরে রাখা যায়, আর কোন পণ্য কমে আসছে সেটা শেষ হওয়ার আগেই জানায়।
প্রশ্ন
- কম্পিউটার ছাড়া শুধু ফোনে চলবে?
- চলবে। পুরো দোকান ফোনেই চালানো যায়; পরে কম্পিউটার যোগ করলে একই লাইসেন্সে চলে।
- বিদ্যুৎ বা নেট গেলে?
- বিক্রি থামে না। সব লেখা ফোনেই থাকে, নেট ফিরলে নিজে থেকেই মিলে যায়।