কোটেশন ও চালান
কোটেশন
দাম জানিয়ে PDF পাঠান, মেয়াদ বেঁধে দিন। কাস্টমার রাজি হলে সেই কোটেশন থেকেই বিল তৈরি হয় — আবার নতুন করে পণ্য বসাতে হয় না।
- ভ্যাট, ডিসকাউন্ট আর সার্ভিস চার্জ সহ পুরো হিসাব
- PDF — হোয়াটসঅ্যাপে পাঠানো যায়
- রাজি হলে এক ধাপে বিলে রূপান্তর
চালান
মাল আগে যাচ্ছে, বিল পরে হবে — চালান ঠিক এই কাজের। চালানে পাঠানো মাল স্টক থেকে আলাদা করে ধরা থাকে, তাই দোকানে কী আছে সেই হিসাব ভুল হয় না।
- চালান থেকে বিল, এক ধাপে
- ফেরত এলে স্টকও ফেরত যায়
- কোন চালান কোন বিলে গেল, লেখা থাকে
নম্বর নিজে থেকেই
কোটেশন, চালান, বিল, ক্রয়, মানি রিসিট — প্রতিটার নিজের সিরিজ আর ধারাবাহিক নম্বর। একাধিক ডিভাইস থেকে কাজ করলেও নম্বর গুলিয়ে যায় না।
প্রশ্ন
- চালানের মাল কি বিক্রি হিসেবে ধরা হয়?
- না। বিল না হওয়া পর্যন্ত সেটা বিক্রি নয়, তাই দিনের হিসাবেও ওঠে না।
- কোটেশনের মেয়াদ শেষ হলে?
- মেয়াদ শেষ কোটেশন আলাদা করে দেখা যায়, আর চাইলে আবার নতুন করে পাঠানো যায়।