← হোমে ফিরুন

কর্মচারী ও শাখা

দোকান বড় হলে দুটো প্রশ্ন বড় হয় — কে কী করতে পারবে, আর কোন শাখায় কী আছে। গণক দুটোরই উত্তর রাখে।

স্টাফ

প্রতিটা স্টাফের নিজের পিন। মালিকের কাজ — দাম বদলানো, বিল মুছে ফেলা, লাভ দেখা — মালিকের পিনেই থাকে। কে কোন বিল করেছে সেটা প্রতিটা লেনদেনে লেখা থাকে।

বেতন ও অগ্রিম

বেতন, অগ্রিম, কাটতি আর দোকান থেকে নেওয়া মাল — সব এক খতিয়ানে। বেতনের তারিখের আগে মনে করিয়ে দেয়।

একাধিক শাখা

প্রতিটা শাখার নিজের স্টক আর নিজের হিসাব, আবার সব মিলিয়ে পুরো ব্যবসার হিসাবও। শাখার মধ্যে মাল পাঠালে দুই দিকের স্টক নিজে থেকেই মেলে।

প্রশ্ন

স্টাফ কি সব রিপোর্ট দেখতে পাবে?
আপনি ঠিক করে দেবেন। লাভ আর খরচের মতো জিনিস চাইলে শুধু মালিকের জন্য রাখা যায়।
এক শাখার মাল আরেক শাখায় পাঠানো যায়?
যায়। ট্রান্সফার করলে এক দিকে কমে, অন্য দিকে বাড়ে — আলাদা করে লিখতে হয় না।
ডেমো বুক করুন

আরও দেখুন

রিপোর্ট ও হিসাব অফার ও লয়্যালটি টাকা ও অ্যাকাউন্ট ডাটা ও নিরাপত্তা ইন্টারনেট ছাড়াই চলে