রিপোর্ট ও হিসাব
দিনের হিসাব
বিক্রি, খরচ, নগদ প্রবাহ আর লাভ — হোম স্ক্রিনেই। লাভ আন্দাজে নয়, প্রতিটা পণ্যের আসল কেনা দাম (FIFO) ধরে।
- আজকের বিক্রি, লাভ আর খরচ
- হাতে নগদ, ব্যাংক আর মোবাইল ব্যাংকিং আলাদা করে
- দিন শেষে ক্যাশ মিলিয়ে দেখা
কোনটা চলছে, কোনটা বসে আছে
কোন পণ্য কত বিক্রি হলো, কোনটা মাসের পর মাস পড়ে আছে, কোন কাস্টমার সবচেয়ে বেশি কেনে — সংখ্যাগুলো সিদ্ধান্তের জন্য, দেখানোর জন্য নয়।
বাকির বয়স
কার বাকি ৩০ দিনের, কারটা ৯০ দিনের — ভাগ করে দেখা যায়। কোনটা আগে আদায় করতে হবে সেটা তালিকা দেখেই বোঝা যায়।
প্রশ্ন
- রিপোর্ট কি PDF করে পাঠানো যায়?
- যায়। স্টেটমেন্ট আর রিপোর্ট PDF হিসেবে বের করে হোয়াটসঅ্যাপে পাঠানো যায়।
- ইন্টারনেট ছাড়া রিপোর্ট দেখা যাবে?
- যাবে। হিসাব আপনার ডিভাইসেই তৈরি হয়, সার্ভারে নয়।