দোকানের হিসাব রাখার সফটওয়্যার
দিনের কাজগুলো
কাউন্টারে যা দরকার, সেটাই সামনে থাকে। বারকোড স্ক্যান করে বিল, খোলা দামের পণ্য বা সার্ভিস চার্জ, থার্মাল বা A4 রসিদ — সবই এক স্ক্রিনে।
- বারকোড স্ক্যান করে চেকআউট, ভ্যাট আর ডিসকাউন্ট সহ
- থার্মাল প্রিন্টার বা A4 — দুই রকম রসিদ
- কাস্টমারের বাকি, কিস্তিতেও আদায়
- রিটার্ন ও রিফান্ড, স্টক নিজে থেকেই ফেরত যায়
মাল আর টাকা
ক্রয় তুললেই স্টক বাড়ে, বিক্রি হলে কমে — আলাদা করে লিখতে হয় না। ক্যাশ, ব্যাংক, বিকাশ আর নগদ আলাদা অ্যাকাউন্ট হিসেবে চলে, তাই হাতে কত আছে সেটা আন্দাজ করতে হয় না।
- সাপ্লায়ার বিল, বকেয়া আর পেমেন্টের তারিখের আগে মনে করিয়ে দেওয়া
- ভ্যারিয়েন্ট, ব্যাচ, মেয়াদ আর সিরিয়াল/IMEI ধরে স্টক
- ক্যাশ, ব্যাংক, বিকাশ, নগদ — প্রতিটির আলাদা খতিয়ান
- খরচের নিজের নিজের খাত, নিয়মিত খরচ বারবার লিখতে হয় না
ইন্টারনেট না থাকলেও
গণক আগে আপনার ফোনে বা কম্পিউটারে লেখে, তারপর সার্ভারে পাঠায়। লাইন না থাকলে বিক্রি থামে না — নেট ফিরলে ফোন, কম্পিউটার আর ট্যাব নিজে থেকেই মিলে যায়।
কোন দোকানে চলে
মুদি, সুপারশপ, ফার্মেসি, ইলেকট্রনিক্স, কম্পিউটার, পোশাক, হার্ডওয়্যার, বেকারি, প্রসাধনী — যেখানে পণ্য কেনা-বেচা আর বাকি চলে, সেখানেই চলে। সেটআপের সময় দোকানের ধরন বেছে নিলে দরকারি জিনিসগুলো আগে থেকেই সাজানো থাকে।
প্রশ্ন
- ইন্টারনেট ছাড়া কতক্ষণ চলে?
- যতক্ষণ দরকার। সব লেখা ডিভাইসেই থাকে; নেট ফিরলে নিজে থেকেই সার্ভারে যায়।
- একই লাইসেন্সে কয়টা ডিভাইস?
- ফোন, কম্পিউটার আর ওয়েব — এক লাইসেন্সেই। স্টাফদের জন্য আলাদা পিন দেওয়া যায়।