← হোমে ফিরুন

POS ও বিলিং সফটওয়্যার

POS মানে যেখানে টাকা হাতবদল হয় — কাউন্টার। এখানে সফটওয়্যারের একটাই পরীক্ষা: ভিড়ের সময় বিল কত দ্রুত হয়, আর লাইন চলে গেলে কী হয়।

বিল করা

বারকোড স্ক্যান করলেই পণ্য বসে যায়, না থাকলে নাম লিখে খোঁজা যায়। ভ্যাট আর ডিসকাউন্ট লাইনে বা পুরো বিলে — দুইভাবেই বসে।

রসিদ

থার্মাল প্রিন্টারে ছোট রসিদ, বা A4-তে পুরো ইনভয়েস — দোকানে যেটা আছে। প্রতিটা বিলের নিজের ধারাবাহিক নম্বর থাকে, একাধিক ডিভাইস থেকে বিল করলেও নম্বর গুলিয়ে যায় না।

লাইন চলে গেলে

বেশিরভাগ ক্লাউড POS নেট ছাড়া থেমে যায় বা অপেক্ষা করায়। গণক আগে ডিভাইসে লেখে — তাই কাউন্টারে ভিড়ের সময় ইন্টারনেট চলে গেলেও বিল থামে না। নেট ফিরলে নিজে থেকেই সব মিলে যায়।

বিলের পরে

বিল হওয়া মানে কাজ শেষ নয়। স্টক কমে, বাকি থাকলে কাস্টমারের নামে ওঠে, লাভের হিসাব আসল কেনা দাম ধরে বসে, আর দিনের মোট হিসাবে যোগ হয় — আলাদা করে কিছু লিখতে হয় না।

প্রশ্ন

কম্পিউটার ছাড়া চলবে?
চলবে। পুরো POS ফোনেই চলে; কম্পিউটার থাকলে উইন্ডোজ অ্যাপে একই কাজ, এক লাইসেন্সে।
ভ্যাট চালান দেওয়া যাবে?
বিলে ভ্যাট আলাদা করে দেখানো যায়, আর প্রতিটা বিলের নিজের নম্বর থাকে।
ডেমো বুক করুন

আরও দেখুন

সুপার শপের সফটওয়্যার হার্ডওয়্যার দোকানের সফটওয়্যার মুদি দোকানের সফটওয়্যার ফার্মেসির সফটওয়্যার মোবাইল ও ইলেকট্রনিক্স দোকানের সফটওয়্যার