← হোমে ফিরুন

হার্ডওয়্যার দোকানের সফটওয়্যার

হার্ডওয়্যারের দোকানে বিক্রি মানে প্রায়ই মিস্ত্রি, ঠিকাদার আর প্রতিষ্ঠান — কোটেশন চায়, মাল আগে নেয়, টাকা পরে দেয়। খুচরা দোকানের সফটওয়্যারে এই কাজগুলোর জায়গা থাকে না।

কোটেশন থেকে বিল

দাম জানিয়ে কোটেশন পাঠান, রাজি হলে সেখান থেকেই এক ধাপে বিল। মাল আগে পাঠাতে হলে চালান — ফেরত এলে স্টকও ফেরত যায়। প্রতিটা কাগজের নিজের নম্বর।

বাকি আর সাপ্লায়ার

ঠিকাদারের বাকি মাসের পর মাস চলে। কার বাকি কতদিনের পুরনো, কোন বিলের বিপরীতে কত আদায় হলো, আর সাপ্লায়ারকে কত দিতে হবে — সব এক জায়গায়, স্টেটমেন্ট PDF সহ।

মাপ আর ভ্যারিয়েন্ট

একই পাইপ চার মাপে, একই তার তিন গেজে — প্রতিটার নিজের দাম, নিজের স্টক আর নিজের বারকোড। কোন মাপ শেষ হয়ে গেছে সেটা আলাদা করে দেখা যায়।

প্রশ্ন

কেজি বা ফুট হিসেবে বিক্রি?
খোলা দামের পণ্য হিসেবে বসিয়ে দাম দিলেই হয়; পরিমাণ আর দাম দুটোই হাতে লেখা যায়।
ঠিকাদারের আলাদা রেট?
বিল করার সময় দাম বদলে দেওয়া যায়, আর কে কোন দামে নিল সেটা বিলে লেখা থাকে।
ডেমো বুক করুন

আরও দেখুন

মুদি দোকানের সফটওয়্যার ফার্মেসির সফটওয়্যার মোবাইল ও ইলেকট্রনিক্স দোকানের সফটওয়্যার পোশাকের দোকানের সফটওয়্যার বারকোড ও লেবেল